নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে ৬ গরু মারা গেছে

মোঃ রুবেল সুবর্ণচর প্রতিনিধি::


নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে ৬টি গরুর মৃত্যু হয়েছে। তবে ওই সময় অন্য কোন মানুষের হতাহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ারহাট ও হেমায়েত মার্কেট এলাকায় ও চরজব্বর ইউনিয়নে  এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে গরুগুলো বাড়ির পাশে খেতে ঘাস খাচ্ছে। দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে তাঁর ৫টি গরু মারা যায়। স্থানীয় বাসিন্দা সোহেল জানান, মোহাম্মপুর ইউনিয়নে আক্তার মিয়ার হাট এলাকায় ২টি,  হেমায়েত মার্কেট এলকায় ৩টি ও চরজব্বর ইউনিয়নে ১টি গরু বজ্রপাতে মারা যায়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, সুবর্ণচর উপজেলায় বজ্রপাতের শিকার হয়ে তিনটি গরু মারা যাওয়ার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ