নোয়াখালীর সুবর্ণচরে বৃদ্ধকে পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে নির্যাতনের ঘটনায় মানববন্ধন ও মিছিল
সুবর্ণচর(নোয়াখালী) সংবাদদাতা:
নোয়াখালীর সুবর্ণচরে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে বৃদ্ধ শেখ নাছির উদ্দিন মাইজভান্ডারীকে (৬৮) নির্যাতনের ঘটনায় মুল ইন্দনদাতা চরওয়াপদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান ভঁইয়াসহ অভিযুক্ত আসামীদেরকে বিচারের আওতায় এনে বিচারের দাবীতে মানববন্ধন ও মিছিল করেছে এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী থানার হাট বাজারে এই মানববন্ধন করেন। পরে মিছিলটি থানারহাট বাজার প্রদক্ষিণ করে সিএনজি স্ট্যান্ডে এসে মিলিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী বৃদ্ধার ছেলে রিপন মেম্বার বলেন, তাঁর বাবা মসজিদ নির্মাণ করতে গেলে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে আসামীরা নির্মাণ কাজে ঠিকাদারী দিতে ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে চাঁদার দাবির অভিযোগ এনে শেখ নাসির উদ্দিন আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। এতেই ক্ষিপ্ত হয়ে আসামীরা চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান ভূঁঞার ইন্দ্বনে ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহনাজ ও তার লোকজন পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে তাঁর বাবাকে পাশবিক নির্যাতন করে। তিনি আসামীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।

জানা যায়, বৃদ্ধকে পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে নির্যাতনের ঘটনায় এজাহারভূক্ত দুই আসামীকে প্রেপ্তার করে পুলিশ।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) দেবপ্রিয়দাশ বলেন, মামলার এজাহারভূক্ত প্রধান অভিযুক্ত যুবলীগ নেতা শাহনেওয়াজ ও ৮ নম্বর আসামী গ্রেপ্তার করেছে পুলিশ। বাকী আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
উল্লেখ্য, পূর্ব শত্রুতার জের ধরে গত শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের থানারহাট সংলগ্ন আমানতগঞ্জে শেখ নাছির উদ্দিন মাইজভান্ডারী নামে এক বৃদ্ধ নির্যাতনের শিকার হন। ভুক্তভোগীর পরিবারের দাবি, চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান ভূঞার ইন্দ্বনে ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহনাজ ও তার লোকজন ওই বৃদ্ধের পায়ু পথে টর্চলাইট ঢুকিয়ে তাকে পাশবিক নির্যাতন করে। একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছে ভুক্তভোগীর পরিবার। শনিবার রাতে ঘটনার পর রবিবার বৃদ্ধ নাছির উদ্দিনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রোববার বিকেলে হাসপাতালের জেনারেল সার্জন ডা. ফজলুর রহমান মানিকের নেতৃত্বে বৃদ্ধের শরীরে অস্ত্রপাচার করে টর্চলাইটি বের করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।



Post Comment