সুবর্ণচরে অজ্ঞান পার্টির খপ্পরে শিক্ষক

সুবর্ণচর(নোয়াখালী)প্রতিনিধি :


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সোনালী ব্যাংক চরবাটা খাসের হাট শাখা থেকে টাকা উত্তোলনের পর অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন এক স্কুল শিক্ষক ।

মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, শিক্ষকের নাম মোঃ নুরুল মাওলা।তিনি উপজেলার ২নম্বর চরবাটা ইউনিয়নের চরমজিদ ভুঁইয়ার হাট এম এ কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ জানান, ঈদ বোনাস ও মাসিক বেতন উত্তোলনের জন্য সোনালী ব্যাংক সুবর্ণচর শাখায় যান। টাকা উত্তোলন শেষে উপজেলার খাসের হাট বাজারের কাদের মিয়ার হোটেলের সামনে উনাকে অজ্ঞান অবস্থা পেয়ে উদ্ধার করে স্থানীয়রা। তাৎক্ষণিক জ্ঞান না ফেরায় উনাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদরের একটি বেসরকারী হাসপাতালে পাঠানো হয়েছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ