নোয়াখালীর সুবর্ণচরে রোহিঙ্গা তরুণী আটক

সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি:


নোয়াাখালীর সুবর্ণচরে এক রোহিঙ্গা তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনগণ।

আটক তরুণীর নাম শুকতারা জেসমিন (১৮)। সে ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ ক্যাম্পের ২৭ নম্বর ক্লাস্টারের আলী আহাম্মদের মেয়ে।

শুক্রবার সকাল ৯টার দিকে ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা বলছে, গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে ওই তরুণী চট্রগ্রাম থেকে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষীএলাকায় আসেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে সে নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে রাত ৮টার দিকে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তাকে চরজব্বার থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ এসব তথ্য নিশ্চিত করে বলেন বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী এলাকা লোকজন আটক করে স্থানীয় চেয়ারম্যান কে জানালে তিনি থানা পুলিশে খবর দেন।

ওসি আরো জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। শুক্রবার তাকে পুনরায় ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে ফেরত পাঠানো হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ