নোয়াখালীর সুবর্ণচরে বারি উদ্ভাবিত সূর্যমুখী ও সয়াবিনের মাড়াই যন্ত্রের এডাপটিভ ট্রায়াল অনুষ্ঠিত
সুবর্ণচর ( নোয়াখালী ) প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বারি উদ্ভাবিত সূর্যমুখী ও সয়াবিনের মাড়াই যন্ত্রের এডাপটিভ ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে।
এই প্রশিক্ষণের আওতায় নোয়াখালী সদর ও সুবর্ণচরে ৪শত কৃষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে উপকারভোগী কৃষকদের সরাসরি সূর্যমুখী বীজ মাড়াই পদ্ধতি দেখানো হয় এবং তাদের মাঝে বীজ,চারা ও কৃষি আধুনিক যন্ত্রপাতি দেয়া হয়।
সোমবার দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট(বারি) আয়োজনে উপজেলা চরজুবিলীতে এ ট্রায়াল অনুষ্ঠিত হয়।
স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট(এসএসিএফ)’র অর্থায়নে ও ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারবেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের আওতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটবারি’র গবেষণা বিভাগের উদ্ভাবিত বিভিন্ন ফসল সমূহ সরেজমিন গবেষণা বিভাগ তদারকি করছে । সুবর্ণচরে কৃষকের মাঠে তাদের স্থাপিত ফসলের বপন থেকে শুরু করে কাটা ও মাড়াই করে বাজারজাত করা পর্যন্ত কৃষকের কষ্ট লাঘবের জন্য এডাপটিভ ট্রায়াল দেয়া হয়েছে। পাশাপাশি এ কাজকে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে কৃষকদের মাঝে দক্ষতা বৃদ্ধির ও প্রশিক্ষণ দিয়ে থাকে বারি’র গবেষণা বিভাগ।

কৃষক মো. জাহাঙ্গীর ও মোস্তফা মিয়া বলেন, বারি’র সরেজমিন গবেষণা বিভাগ সুবর্ণচরে প্রত্যন্ত অঞ্চলে কৃষকদের কষ্ট লাঘবে নতুন নতুন আবিষ্কৃত আধুনিক যন্ত্রপাতি দিয়েছেন। ফলে ফসলের বপন থেকে শুরু করে কাটা ও মাড়াই করে বাজারজাত করা সহজ হচ্ছে। যথা সময়ে কৃষক ফসল ঘরে তুলছেন। দাম ওপাচ্ছেন। এই সরকারের কৃষি ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন এই কৃষক।
বারি’র বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সুমন মিয়া ও মোঃ আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীজ প্রযুক্তি বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ আবু হেনা ছরোয়ার জাহান, স্মলহোল্ডার এগ্রিকালচারালকম্পিটিটিভনেস প্রজেক্টের প্রকল্প পরিচালক ড. পরিমল চন্দ্র সরকার, ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারবেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মো. আইয়ুব হোসেন মিঞা, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুরুল আমিন প্রমূখ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুখ্য বৈজ্ঞানিক কমকর্তা ডঃ মহীউদ্দীন চৌধুরী।



Post Comment