নোয়াখালী সুবর্ণচরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সুবর্ণচর প্রতিনিধি :
নোয়াখালী সুবর্ণচর উপজেলায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
মঙ্গলবার বেলা ১১ টায় প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমানের সঞ্চালনায় নির্বাহী কর্মকর্তা( ইউএনও) চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসন (রাজস্ব) রবিউল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) কেএইচ তাসফিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহম্মেদ, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মুহীউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মাইন উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোবারক হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক, ইউপি চেয়ারম্যানগণ এবং স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধানগণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



Post Comment