সুবর্ণচরে মাদক, জঙ্গিবাদ নির্মূল ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

সুবর্ণচর প্রতিনিধি :


নোয়াখালীর সুবর্ণচরে মাদক, জঙ্গিবাদ নির্মূল ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা এবং ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে  চরজব্বার থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার চরজব্বার থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালীর পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম (পিপিএম),সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা,সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান । চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো.জিয়াউল হকের সভাপতিত্বে এ সভায় আরো ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুদ্দিন জেহাদ , সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো, আকরামুল হাসান, অতিরিক্ত পুলিশ সদর হেডকোয়াটার মোতামিম বিল্লাহ, চাটখিল-সোনাইমুড়ী সার্কেল এএসপি এএনএম সাইফুল ইসলাম খান ও সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম । সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরজব্বার ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মো ওমর ফারুক , কমিউনিটি পুলিশিংএর পক্ষ থেকে চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজীব ও সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি কামাল চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল বারী বাবলু।

সভায় প্রধান অতিথির বক্তব্যে একরামুল করিম চৌধুরী বলেন,আমার নির্বাচনী এলাকা সুবর্ণচরের ভূঁইয়ার হাটের মুক্তিযোদ্ধা কলোনিতে আলেয়া মেম্বার নামে একটি মহিলা বাস করেন। তাঁর অত্যাচারের সাধারণ মানুষ অতিষ্ঠ। জেলার গোয়েন্দা সংস্থার প্রতিনিধি দিয়ে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলামকে অনুরোধ করেন। এমপি এসময় বলেন আলেয়া মেম্বার খুবই খারাপ প্রকৃতির লোক, তার বিরুদ্ধে কেউ কিছু বলতে গেলেই নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানি করেন। এমনকি স্থানীয় পুলিশকে ম্যানেজ করে তিনি কাজকর্ম করেন বলে অভিযোগ রয়েছে।

আলোচনা সভায় বক্তাগন “মাদক, জঙ্গিবাদ নির্মূলে ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতনতা ও আন্তরিকতার সহিত কাজ করার আশ্বাস দেন এবং তাদের প্রত্যেকে সু-চিন্তিত মতামত তুলে ধরেন। এ সময় বিভিন্ন ইউনয়েনের চেয়ারম্যান ও সাধারণ জনপ্রতিনিধিগণ ও ,সরকারি কর্মকর্তা, পেশাজীবি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ