পদ ফিরে পেলেন সেই ছাত্রদল নেতা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক (সাবেক) আরেফিন আলী পদ ফিরে পেয়েছেন। বহিষ্কারের তিন মাস পর তাকে জেলা ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২ মে) জেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একই দিন ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরেফিন আলীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের তথ্য জানানো হয়।

স্থানীয় নেতাকর্মীরা জানান, জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিপক্ষে স্বতন্ত্র ‘ফুটবল’ প্রতীকের প্রার্থী তানভীর উদ্দিন রাজিবের পক্ষে কাজ করেন আরেফিন আলী। তিনি ওই প্রার্থীর পোলিং এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ