পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মুঠোফোন ছিনতাইকারী চিহ্নিত

নিজস্ব প্রতিবেদক::


পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মুঠোফোন পাঁচ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। সেই মুঠোফোন ছিনতাইকারীকে চিহ্নিত করা গেছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বের হয়ে বিজয় সরণির ট্রাফিক সিগন্যালের যানজটে আটকা পড়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে বহনকারী গাড়িটি। তখন গাড়ির গ্লাস খুলে মুঠোফোনে কথা বলছিলেন মন্ত্রী। এ সময় হঠাৎ এক ছিনতাইকারী ছোঁ মেরে মুঠোফোনটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পরপরই পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার আ স ম মাহতাব উদ্দিন বলেন, পরিকল্পনামন্ত্রীর মুঠোফোন ছিনতাইয়ে একজনকে চিহ্নিত করা গেছে। তাঁর নাম-ঠিকানাসহ বিস্তারিত তথ্য পাওয়া গেছে। ওই ব্যক্তি রাস্তার মুখে স্থাপিত উড়োজাহাজের ভাস্কর্যের নিচে ঘুমাত। তাঁকে ধরতে এখন অভিযান চলছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ