পিকআপ ভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সুবর্ণচরের যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি::


নোয়াখালীতে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুবর্ণচরের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরো ৪ সিএনজি যাত্রী আহত হয়। তবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

নিহত পানা উল্যাহ (২০) সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামের মোচ আলাদের বাড়ির মৃত সফি উল্যার ছেলে এবং দুই সন্তানের জনক ছিল।

শনিবার (৫ জুন) সকাল ১০টা তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে,গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে সদর উপজেলার কেরামত নগরের উত্তরে সুবর্ণচর টু সোনাপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের ফুফাতো ভাই ওমর আবদুল্লা মামুন এসব তথ্য নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরো জানান, পানা উল্যাহ পেশায় একজন রাজমিস্ত্রী ছিল।

সুবর্ণচর উপজেলার আট কপালিয়া এলাকা থেকে শুক্রবার বিকেলের দিকে সিএনজি করে সোনাপুর বাজারে যাচ্ছিল। সেখান থেকে তার কাজ করার জন্য বসুরহাট বাজার যাওয়ার কথা ছিল।

যাত্রা পথে সিএনজি সদর উপজেলার কেরামত নগরের কাছাকাছি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির পিকআপ ভ্যানের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সে মাথায় গুরুত্বর আঘাত পায়। পরে তাকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, দুর্ঘটনার বিষয়ে আমাকে জানানো হয়। দুর্ঘটনাস্থল সদর উপজেলায় হওয়ায় সদর থানা এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে নিহতের স্বজনদের জানানো হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহেদ উদ্দিন জানান, এ বিষয়ে কেউ তাদেরকে অবহিত করেনি।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ