ফখরুল ইসলাম সোহেল জেলা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

নোয়াখালী প্রতিনিধি : জাতীয়তাবাদ নবজাগরণ দলের জেলা সাংগঠনিক সম্পাদক হিসেবে ফখরুল ইসলাম সোহেলকে নির্বাচিত করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ফখরুল ইসলাম সোহেল দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত এবং সংগঠনের বিভিন্ন স্তরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণকে মূল্যায়ন করেই তাকে এ গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়েছে।

এ নিয়ে দলের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সবাই আশাবাদ ব্যক্ত করেছেন, ফখরুল ইসলাম সোহেল তার দায়িত্ব যথাযথভাবে পালন করে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলবেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ