সুবর্ণচরে ৩০ মন জাটকা শব্দ, এতিমখানায় বিতরণ

আবদুল জব্বার, সুবর্ণচর, (নোয়াখালী) প্রতিনিধি :


নোয়াখালীর সুবর্ণচরে বিপুল পরিমাণ জাটকা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য কার্যালয়। রোববার দিবাগত রাত ১২টার দিকে চরবাটার ভূঁইয়ারহাট বাজারে একটি পিকআপ ভ্যানে থাকা প্রায় ৩০ মণ জাটকা উদ্ধার করা হয়। পরে এসব মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

সূত্র জানায়, প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩১ মে পর্যন্ত ২৫ সেন্টিমিটারের নিচে মাপের ইলিশ (জাটকা) ধরা, পরিবহন, সংরক্ষণ এবং বিক্রি আইনত নিষিদ্ধ। এই আইন অমান্য করলে শাস্তির বিধান রয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার মৎস্য কর্মকর্তা ভূঁইয়ারহাট বাজারে অভিযান পরিচালনা করেন। তদন্তে উঠে আসে, হাতিয়ার টাংকি বাজার থেকে পিকআপযোগে এসব জাটকা আনা হচ্ছিল। অভিযানকালে পুরো চালান জব্দ করা হয় এবং পরে উপজেলা সমাজসেবা বিভাগের সহায়তায় এতিমখানাগুলোতে মাছগুলো বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়জুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা জাটকা মাছ জব্দ করেছি। এরপর সেগুলো এতিমখানায় বিতরণ করা হয়। জাটকা রক্ষায় নিয়মিত প্রচার-প্রচারণা ও অভিযান চালানো হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।’

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ