ফখরুল ইসলাম সোহেল জাতীয়তাবাদী নবজাগরণ দলের জেলা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত
নোয়াখালী প্রতিনিধি :
জাতীয়তাবাদী নবজাগরণ দলের জেলা সাংগঠনিক সম্পাদক হিসেবে ফখরুল ইসলাম সোহেলকে নির্বাচিত করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। জাতীয়তাবাদী নবজাগরণ দল বিএনপি’র একটি অঙ্গ সংগঠন। যেটি বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক অনুমোদিত।
দলীয় সূত্রে জানা গেছে, ফখরুল ইসলাম সোহেল দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত এবং সংগঠনের বিভিন্ন স্তরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণকে মূল্যায়ন করেই তাকে এ গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়েছে।
এ নিয়ে দলের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সবাই আশাবাদ ব্যক্ত করেছেন, ফখরুল ইসলাম সোহেল তার দায়িত্ব যথাযথভাবে পালন করে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলবেন।



Post Comment