বগুড়ায় মাদক বুপ্রেনরফিনসহ গ্রেফতার ১

 নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

জানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের মুরাদপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় জয়পুরহাট থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহি বাসে তল্লাশি করে সুজন কিসকু এর নিকট ৭৪০পিস বুপ্রেনরফিনযুক্ত ইনজেকশন পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, বুপ্রেনরফিনযুক্ত ইনজেকশনসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

বিডি প্রতিদিন/এএম

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ