বরগুনায় ভাড়াটিয়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
বরগুনা পৌরসভার পশু হাসপাতাল সড়কের পাশে সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খানের ভবনের তৃতীয় তলা থেকে রোজী আক্তার (৫৫) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাড়ির মালিক সাবেক কাউন্সিলর মোশারেফ হোসেন খান বলেন, এ বছরের সেপ্টেম্বর মাসে রোজি আক্তার ভাড়াটিয়া হিসেবে ভবনের তৃতীয় তলায় বাসা ভাড়া নেন। তার গ্রামের বাড়ি বরগুনার বালিয়াতলী ইউনিয়নের চৌমনী গ্রামে।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, ৩/৪ দিন যাবৎ রোজী আক্তারের মোবাইল বন্ধ ছিল। আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি। পরে বুধবার বেলা ১১টার দিকে বাসায় এসে মালিকের সহযোগিতায় ঘরের তালা ভেঙে বাথরুমে মরদেহ পরে থাকতে দেখে পরিবারের লোকজন। পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সুবর্ণ সময়/জিসান রহমান



Post Comment