বসুরহাট পৌরসভা নির্বাচনের নজিরবিহীন নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক :



আলোচিত বসুরহাট পৌর নির্বাচনকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা নিয়েছে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে হতে যাওয়া, শনিবারের এই নির্বাচনে, ৯টি কেন্দ্রের জন্য থাকবেন ৯ জন ম্যাজিস্ট্রেট। সাথে ৪ প্লাটুন বিজিবি ও পর্যান্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। নোয়াখালি জেলার বসুরহাট পৌরসভা। বাকযুদ্ধ আর নির্বাচন ব্যবস্থা নিয়ে কঠোর সমালোচনার কারণে, আলোচনার তুঙ্গে। বৃহস্পতিবার আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিনেও, আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থীরা ব্যপক গণসংযোগ করেছেন। তবে, কর্মী সভা কিংবা গণমাধ্যমের একান্ত সাক্ষাৎকার, সবজায়গাতেই, স্থানীয় পুলিশ প্রশাসনের চুড়ান্ত সমালোচক ছিলেন, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী, আবদুল কাদের মির্জা। ডিসি ও এসপি’র সমালোচনা। সমালোচনার জবাবে নোয়াখালি পুলিশ সুপার বলেন, অভিযোগ ভিত্তিহীন। পাশাপাশি সুস্ঠু নির্বাচনের জন্য, নজিরবিহীন প্রস্তুতির কথাও জানান তিনি। মহিউদ্দিন আহমেদ, পুলিশ সুপার, নোয়াখালি মির্জা কাদেরের অভিযোগের আরেক লক্ষ্যবস্তু ছিলেন নোয়াখালির জেলা প্রশাসন। ডিসির সমালোচনা। পাল্টা উত্তরে, জেলা প্রশাসক নিরপেক্ষ নির্বাচনের সর্বোচ্চ অঙ্গীকার করেন। জেলা প্রশাসক, নোয়াখালি প্রথমবারের মতো, ইভিএমে হতে যাওয়া বসুরহাট পৌরসভা নির্বাচনে, মোট ভোটার, ২১ হাজার। জাতীয় নির্বাচনের উত্তাপ এনে দেয়া এই পৌর এলাকার স্থানীয় জন প্রতিনিধি আসে ১৯৯০ সাল থেকেই।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ