বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে স্মারকলিপি
সুবর্ণচর প্রতিনিধি::
৫ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে নোয়াখালীর সুবর্ণচরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এসময় সারা দেশের সকল জেলা-উপজেলা একযোগে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সোমবার বিএমএসএফ সুবর্ণচর উপজেলা শাখার পক্ষে উপজেলা নির্বাহী অফিসার এএসএম ইবনুল হাসান ইভেনের মাধ্যমে এই স্মারকলিপি পেশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণচরে কর্মরত সাংবাদিকদের একাংশ।



Post Comment