বাংলা বাজারে নাটকীয় ঘটনা! আকবর ভাইয়ের ছবিতে প্রতারণা

সুবর্ণচর উপজেলাধীন- চরক্লার্ক বাংলা বাজারে আজ ঘটলো চমকপ্রদ এক প্রতারণার ঘটনা। নিজের অসুস্থতার ছবি দেখিয়ে টাকা তুলতে আসা প্রতারক চক্রের সদস্যরা ধরা পড়ে গেলেন যার ছবি ব্যবহার করে প্রতারণা করছিলেন, সেই আকবর ভাইয়ের হাতেই।

জানা যায়, বাংলা বাজারের জনপ্রিয় ব্যবসায়ী আকবর ভাই কয়েকদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সেই সময়কার কিছু ছবি কোনোভাবে এক প্রতারক চক্র সংগ্রহ করে। এরপর তারা বিভিন্ন বাজারে ঘুরে আকবর ভাইয়ের অসুস্থতা দেখিয়ে সহানুভূতি আদায়ের মাধ্যমে চিকিৎসার জন্য টাকা তুলতে থাকে।

আজ সকালে দুইজন প্রতারক একই কৌশলে টাকা তুলতে গিয়ে বাংলা বাজারেই চলে আসে। দুর্ভাগ্যজনকভাবে তারা যায় আকবর ভাইয়ের নিজ দোকানেই এবং তাকেই তার নিজের ছবি দেখিয়ে চিকিৎসার জন্য সহায়তা চান। এ সময় আকবর ভাই প্রথমে হতবাক হয়ে যান, এরপর প্রতারকদের চিহ্নিত করে ধরে ফেলেন।

স্থানীয় ব্যবসায়ীরা ঘটনাস্থলে জড়ো হয়ে দুই প্রতারককে ধরে ফেলে এবং বাজারেই বেঁধে রাখেন। পরে থানায় খবর দেওয়া হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, দুই প্রতারককে আটক করে থানায় নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই ঘটনার পর বাজারের ব্যবসায়ীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকলে প্রতারণার এই অভিনব কৌশলে বিস্মিত এবং ক্ষুব্ধ। স্থানীয় ব্যবসায়ীরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন যাতে এ ধরনের প্রতারণা কেউ আর করতে না পারে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ