বিপিএলের নিলাম থেকে বাদ বিজয়-মোসাদ্দেকসহ ৯ ক্রিকেটার
অনলাইন ডেস্ক
এর আগে বিসিবি জানিয়েছিল, গত আসরে ফিক্সিং বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যেসব ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত চলছে, তাদের কাউকে নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হবে না। সেই কঠোর অবস্থানের অংশ হিসেবেই এবার কোপ পড়ল বিজয় ও মোসাদ্দেকের ওপর।
বিজয় ও সৈকত ছাড়াও আরও ৭ জন ক্রিকেটারকে চূড়ান্ত তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে বাদ পড়া ক্রিকেটারের সংখ্যা ৯ জন। তারা হলেন আরিফুল হক, নিহাদুজ্জামান, থিসারা পেরেরা, শফিউল ইসলাম, আল আমিন হোসেন সিনিয়র, আলাউদ্দীন বাবু, শুভম রানজানে (যুক্তরাষ্ট্র), বিজয় ও সৈকত।
এদিকে, নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে স্পিনার আলিস আল ইসলামকে। প্রথম তালিকায় তার নাম থাকা নিয়ে বেশ সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সব জল্পনা উড়িয়ে দিয়ে হালনাগাদ তালিকায় ‘সি’ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন এই লেগ স্পিনার।
প্রসঙ্গত, বিপিএলের সর্বশেষ আসরে এনামুল হক বিজয় খেলেছিলেন দুর্বার রাজশাহীর হয়ে, আর মোসাদ্দেক ছিলেন ঢাকা ক্যাপিটালসে।



Post Comment