সুন্দরবনে অস্ত্র-গুলিসহ আটক ২
বাগেরহাট প্রতিনিধি:
সুন্দরবনে অস্ত্র ও গোলা বারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ভাইজোড়া খাল এলাকায় অভিযান চালিয়ে এই বনদস্যুকে আটক করা হয়।
এসময়ে ১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করে কোস্টগার্ড। আটককৃতরা হলেন, বাগেরহাটের মোংলা উপজেলার ফারুক বেপারী (৩০) ও ইমদাদুল বেপারী (২৭)।
কোস্টগার্ড কর্মকর্তা লে. খালিদ সাইফুল্লাহ জানান, আটক দুই বনদস্যু দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সাথে দস্যুতাসহ তাদের অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো। আটককৃত বনদ্যুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিকালে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।



Post Comment