বিশিষ্ট ব্যবসায়ী ছানা উল্যাহ রাসেলের বাসায় সিঁধকাটা
হারিছ চৌধুরী বাজারে চুরির ঘটনা: বিশিষ্ট ব্যবসায়ী ছানা উল্যাহ রাসেলের বাসায় সিঁধকাটা
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর থানাধীন ০৫নং চর জুবিলী ইউনিয়নের হারিছ চৌধুরী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ছানা উল্যাহ রাসেল— যিনি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক ও সাবেক চরজব্বর ডিগ্রী কলেজের সাধারণ সম্পাদক — তার বাড়িতে (লাতু খলিফার বাড়ি) বুধবার গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, গভীর রাতে অজ্ঞাতপরিচয় চোরের দল সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। এসময় তারা ঘর থেকে একটি স্যামসাং স্মার্ট মোবাইল (মূল্য প্রায় ৩৫,০০০ টাকা), নগদ ২ লক্ষ ১০ হাজার টাকা ও প্রায় ২ ভরি ৪ আনা স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে সুবর্ণচর ও চরজব্বর এলাকায় চুরি, সিঁধকাটা, দরজা ভেঙে ডাকাতির মতো ঘটনাগুলো আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ— **আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা দৃশ্যমান নয়।**
প্রশ্ন উঠেছে, **প্রতিনিয়ত উপজেলা প্রশাসন ও থানা পর্যায়ে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হলেও এর ফলাফল কোথায়?** বারবার সভা করেও কেন এ ধরনের অপরাধ বন্ধ হচ্ছে না— তা নিয়ে জনমনে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
এ ঘটনায় চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মিয়া-র দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।



Post Comment