বিশ্বকাপে আলো ছড়িয়ে নিজের যে লক্ষ্য জানালেন মারুফা

মেয়েদের চলমান ওয়ানডে বিশ্বকাপে জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অবশ্য জয়ের আশা দেখে অল্পের জন্য হেরে বসেছে। তবে টুর্নামেন্টের গ্রুপপর্বে নিগার সুলতানা জ্যোতিদের এখনও পাঁচটি ম্যাচ বাকি। আজ (শুক্রবার) নিজেদের তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তার আগে বিশ্বকাপে আলো ছড়ানো টাইগ্রেস পেসার মারুফা আক্তার আরও বড় কিছু করার লক্ষ্য জানিয়েছেন। 

পাকিস্তানের বিপক্ষে মারুফার ইনসুইংয়ে দুটি বোল্ড করার দৃশ্য বিশ্বক্রিকেটে বেশ আলোচিত হয়েছে। বড় মঞ্চে ভালো করায় বাবা-মা গর্ববোধ করেন বলে জানান মারুফা, ‘পরিবার অবশ্যই গর্ববোধ করে। কারণ এত বড় একটা জায়গায় এসে ভালো পারফরম্যান্স করা…তারা আমাকে নিয়ে অনেক গর্বিত।’

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ