ব্যাঙের বিষে প্রাণ গেল অভিনেত্রীর
ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যাঙের বিষ শরীরে নিয়ে মারা গেছেন মেক্সিকোর এক অভিনেত্রী। ৩৩ বছর বয়সি এ অভিনেত্রীর নাম মার্চেলা আলকাজার রদ্রিগেজ।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ‘কম্বো’ নামে একটি আচার-অনুষ্ঠানে অংশ নেন অভিনেত্রী মার্চেলা। এটি দক্ষিণ আমেরিকার কিছু আদিবাসীর বিপজ্জনক একটি ঐতিহ্য; যেখানে বিষ গ্রহণের মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ পরিষ্কার করার চেষ্টা করা হয়। গত শনিবার এ আচারে অংশ নেওয়ার পর বমি হয় মার্চেলার। তারপর মারাত্মকভাবে ডায়েরিয়া শুরু হয়। অসুস্থ মার্চেলাকে রেড ক্রস হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।
ব্যাঙের এই বিষ শরীরে গ্রহণের পর বমি এবং ডায়েরিয়াকে ‘শুদ্ধিকরণের’ স্বাভাবিক অংশ হিসেবে দেখা হয়। অসুস্থ হওয়ার পর মার্চেলাকে হাসপাতালে নিয়ে যেতে কতটা সময় ব্যয় হয়েছে, তা সঠিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, “অসুস্থ বোধ করলে মার্চেলাকে সাহার্য করার জন্য এগিয়ে যাই। কিন্তু তিনি তা প্রত্যাখান করেন; পরে তার এক বন্ধু এগিয়ে যান।



Post Comment