ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী মিছিল ও প্রতিবাদ সভা
‘মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে’- স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার খাঁটিহাতা এলাকায় মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা এলাকাবাসীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল খাঁটিহাতা জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সামনে থেকে খাঁটিহাতা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনসারিয়া ঈদগাহ সামনে এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে হাজী আব্দুর রহমান, হোসেন মিয়া, খাঁটিহাতা জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার মুহতামিম আবু বক্কর বেড়তলী, মাওলানা লিয়াকত আলিসহ আরো অনেকে বক্তব্য রাখেন।



Post Comment