ভোটার হালনাগাদে নতুন ভোটারদের পাশে সুবর্ণচর ছাত্রদল, গরমে বিতরণ করছে শরবত
আবদুল জববার, সুবর্ণচর, (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নে ভোটার হালনাগাদ কার্যক্রম চলছে পুরোদমে। প্রচুর সংখ্যক নতুন ভোটারদের উপস্থিতির মধ্যেই প্রচণ্ড গরমে লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে পড়ছেন সবাই। এই অবস্থায় সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সুবর্ণচর ছাত্রদল।
আজকে (৭এপ্রিল) গরমে কষ্ট পাওয়া নতুন ভোটারদের জন্য নিজ উদ্যোগে ঠাণ্ডা শরবত বিতরণ করেছে সুবর্ণচর ছাত্রদলের নেতাকর্মীরা। এতে স্বস্তি পেয়েছেন লাইনে দাঁড়ানো ভোটাররা। এই মহৎ উদ্যোগটি এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

শরবত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন:
আবদুল্লাহ আল আরিফ, সাবেক আহ্বায়ক, চর জব্বর ডিগ্রি কলেজ ছাত্রদল
ইয়াসিন আরাফাত, সভাপতি, চর জব্বর ডিগ্রি কলেজ ছাত্রদল
রাকিব হোসেন, সাধারণ সম্পাদক, চর জব্বর ডিগ্রি কলেজ ছাত্রদল
শহিদ সারোয়ার্দী, যুগ্ম আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল
মনির হোসেন মনির, সিনিয়র সহ-সভাপতি, কেরামতিয়া মাদ্রাসা ছাত্রদল
সায়েদ হোসেন, সাংগঠনিক সম্পাদক, চর জব্বর ডিগ্রি কলেজ ছাত্রদল
ইসরাত ইমন নাইম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, চর জব্বর ডিগ্রি কলেজ ছাত্রদল
মোহাম্মদ ফারুক, সাবেক যুগ্ম আহ্বায়ক, চর জুবিলী ইউনিয়ন ছাত্রদল
মোহাম্মদ ইউছুপ, সাবেক যুগ্ম আহ্বায়ক, চর জুবিলী ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদল
শাজাহান রকি, নেতা, চর জুবিলী ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদল
এছাড়াও তামজিদ, রাকিব, বিপ্লবসহ অনেক ছাত্রদল কর্মী শরবত বিতরণ কার্যক্রমে অংশ নেন।

সুবর্ণচরের আটটি ইউনিয়নেই ভোটার হালনাগাদ কাজ চলমান রয়েছে। এ উদ্যোগের মাধ্যমে ছাত্রদলের মানবিক ও জনসম্পৃক্ত ভূমিকা আরও একবার স্পষ্ট হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
এভাবেই ভবিষ্যত নেতৃত্বের পথ তৈরি করে চলেছে ছাত্রদল, যেখানে দায়িত্বের পাশাপাশি রয়েছে মানবিকতার স্পর্শ।



Post Comment