ভ্যাকসিন নিলেন সাংবাদিক আরিফুর রহমান সবুজ
সুবর্ণচর প্রতিনিধি ::
নোয়াখালীর সুবর্ণচরে তৃতীয় দিনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ করোনা ভ্যাকসিন নিয়েছেন।এসময় ভ্যাকসিন নিলেন সাংবাদিক আরিফুর রহমান সবুজ |
মঙ্গলবার দুপুরে ৫০ শয্যা সুবর্ণচর উপজেলা হাসপাতালে উপজেলায় কর্মরত সাংবাদিকরা ভ্যাকসিন গ্রহণ করেন।
এ সময় সাংবাদিক আবুল বাশার, সাংবাদিক আব্দুল বারী বাবলু, সাংবাদিক মুজাহিদুল ইসলাম সোহেল ভ্যাকসিন নেন।
সাংবাদিকরা ভ্যাকসিন এর টিকা নিতে গেলে সার্বিক সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শায়লা সুলতানা ঝুমা।
ডাক্তার শায়লা সুলতানা ঝুমা বলেন, আজ তৃতীয় দিনে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, চেয়ারম্যান,সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাধারণ মানুষসহ ১৫০ জনকে এই টিকা দেওয়া হয়েছে।
ভ্যাকসিন গ্রহণ শেষে সাংবাদিকরা তাদের ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং অযথা আতঙ্কিত না হয়ে ভ্যাকসিন গ্রহণের আহবান জানান।



Post Comment