মতিঝিলে তিন তলা ভবনে আগুন

মতিঝিলের একটি তিনতলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। আজ শনিবার সন্ধ্যায় এই আগুনের খবর পান বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গণমাধ্যমে পাঠানো বার্তায় ফায়ার সার্ভিস জানায়, আজ সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে তারা মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে একটি ভবনে অগ্নিকাণ্ডের খবর পান। তিন তলার ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।

খবর পেয়ে ৬টা ২৮ মিনিটের দিকে প্রথম ইউনিটটি ঘটনাস্থলে পৌঁঁছায়। এখন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট। এখন পর্যন্ত কোনো হতাহেতের খবর পাওয়া যায়নি।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ