মতিঝিলের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

মতিঝিলের তিন তলা আবাসিক ভবনের লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিস জানায়, তাদের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এর আগে, আজ সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে তারা মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে একটি ভবনে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। তিন তলার ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।

খবর পেয়ে ৬টা ২৮ মিনিটের দিকে প্রথম ইউনিটটি ঘটনাস্থলে পৌঁঁছায়। এখন আগুন নিয়ন্ত্রণে কাজ করে চারটি ইউনিট। এখন পর্যন্ত কোনো হতাহেতের খবর পাওয়া যায়নি।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ