‘মন আমাদের উনিশ-কুড়ি, মাটিতে পা আকাশে উড়ি’
‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’—এই তিন শব্দই যেন তাদের শিল্পী জীবনের মোহনায়। কিন্তু এদের জীবন কেবল তারকাদের মতো নয়, তাদেরও আছে সাধারণ মানুষের মতো মনের ভেতর ছোটখাটো আনন্দের খোঁজ। সুযোগ পেলেই তারা ফিরে যান ছেলেমানুষিতে, আর তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হলো দিলারা জামান, সাবেরী আলম ও চিত্রলেখা গুহের নতুন এক অবসর মুহূর্ত।
সম্প্রতি, রাজধানীর অদূরে পুবাইলে ‘একান্নবর্তী’ নাটকের শুটিংয়ের ফাঁকে উল্লাসে মেতে উঠেন এই তিন তারকা। সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়ে, ফেসবুকে শেয়ার করেছেন চিত্রলেখা গুহ।
ছবির ক্যাপশনে ছন্দ মিলিয়ে তিনি লিখেছেন, ‘বয়স রাখলাম সিন্দুকে, যে যাই বলুক নিন্দুকে; মন আমাদের উনিশ-কুড়ি, মাটিতে পা আকাশে উড়ি।’
মা চরিত্রে অসাধারণ অভিনয় করছেন দিলারা জামান, সাবেরী আলম ও চিত্রলেখা গুহ। তারা আসন্ন ঈদের একাধিক নাটকে অভিনয় করেছেন এবং চাঁদ রাত পর্যন্ত তাদের কাজের ব্যস্ততা চলবে।



Post Comment