মাত্র ৫ দিনেই নতুন রেকর্ড দক্ষিণি ছবির

টিজার, ট্রেলার মুক্তির পর সেভাবে সাড়া পড়েনি, তবে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই ঝড় তুলেছে ‘দেবারা: পার্ট ১। গত ২৭ সেপ্টেম্বর মুক্তি পায় কোরাতলা শিবা পরিচালিত তেলেগু সিনেমাটি।

এর পর থেকেই বক্স অফিসে রীতিমতো ছড়ি ঘোরাচ্ছে সিনেমাটি। এবার ছবিটি ৩৫০ কোটি রুপি আয়ের মাইলফলকও স্পর্শ করল। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

মুক্তির প্রথম দিনেই প্রায় ৯০ কোটি রুপি ব্যবসা করে ‘দেবারা’। দুই দিনে ছবিটি ১৫০ কোটি আয় করে। এবার জানা গেল, মুক্তির প্রথম ৫ দিনেই ‘দেবাবা’র আয় ৩৫০ কোটি রুপি পূর্ণ করেছে। সঙ্গে গড়েছে নতুন রেকর্ডও।

এটিই জাহ্নবী কাপুর অভিনীত প্রথম সিনেমা, যা ২০০ কোটি বা এর বেশি আয় করেছে। এর আগে জাহ্নবীর সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ছিল ‘ধড়ক’। এটি ছিল তাঁর ক্যারিয়ারের প্রথম সিনেমা, যা মুক্তির পর প্রায় ৭৫ কোটি রুপি আয় করে।

জুনিয়র এনটিআর দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। ‘দেবারা’ ও ‘বরদা’ এই দুই চরিত্রে অভিনয় করেছেন তিনি। জাহ্নবী কাপুর অভিনীত চরিত্রের নাম ‘থংগম’। ছবিতে ‘ভৈরা’র ভূমিকায় অভিনয় করেছেন সাইফ আলী খান।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ