মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, : স্পিকার মরহুম আব্দুল মালেক উকিলের স্মরণে সুবর্ণচরে দোয়া মাহফিল

মুজাহিদুল ইসলাম সোহেল :


মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, স্পিকার মরহুম আবদুল মালেক উকিলের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচরে আলোচনা সভা ও মিলাদ, দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় মালেক উকিলের ছোট ছেলে বাহার উদ্দিন খেলনের আয়োজনে উদ্যোগে উপজেলা মডেল মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা আব্দুল মান্নান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি ছানা উল্যাহ বি.কম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ চৌধুরী, মালেক উকিলের পুত্র বাহার উদ্দিন
খেলন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, ১ নং চরজব্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডডভোকেট ওমর ফারক, আইনজীবি মো জসিম উদ্দিনসহ ছাত্রলীগ যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রাজনীতির আদর্শ এবং দেশ প্রেম বলতে যা বোঝায় তার উদাহরণ হলো আবদুল মালেক উকিল। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হিসেবে বাংলাদেশের স্বাধীনতা-স্বাধিকার আন্দোলনসহ স্বৈরাচার বিরোধী সকল আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এই আন্দোলন করতে গিয়ে আবদুল মালেক উকিল কখনোই স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আপোষ করেননি। ফলশ্রুতিতে তাকে অনেক জেল-জুলুম ও কারানির্যাতন ভোগ করতে হয়েছে।

অনুষ্ঠানে মালেক উকিলের ছোট ছেলে বাহার উদ্দিন খেলন বলেন, আমার পিতা মরহুম আবদুল মালেক উকিল স্বৈরশাসকদের রক্তচক্ষু, ভয়-ভীতি ও লোভ-লালসার ঊর্ধ্বে উঠে মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু সরকারের ক্ষুদ্রতম সময়ে জনগণ ও এলাকার উন্নয়নে অনেক প্রতিষ্ঠান স্থাপন এবং শত শত বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ