আজ সোমবার বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শিক্ষার্থীর নাম—তমাল। তিনি ওই মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত হলেন ওই মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরিফ।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিন শাহরিয়ার আজকের পত্রিকাকে বলেন, ভাইভা ক্লাস চলাকালীন ৪৫ জন শিক্ষার্থীর উপস্থিতিতে বিনা কারণে শিক্ষক রায়হান শরিফ তমালের ডান পায়ে গুলি করেন।

এ ঘটনায় বিচারের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন বলেও জানান তিনি।
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি তদন্ত করে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মন্ডল সুবর্ণ সময়কে বলেন, এ ঘটনায় মেডিকেল কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিষয়টি পুরোপুরি না জেনে কিছু বলা যাচ্ছে না।
Post Comment