মেয়েকে শহর দেখালেন বাবা
থাকবো নাকো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে
প্রফেসর সফিকুল সাজুর ফেসবুক ওয়াল থেকে নেয়া::
আমাদের প্রথম ঘুরতে যাওয়া । মেয়েটার প্রথম শহর দেখা ।
হরেক রকম মানুষের ভীড়, চাকার ঘূর্ণন, খেলার মাঠ, ছেলেদের ছোটাছুটি, খোলা প্রকৃতি, মুক্ত আকাশ, উড়ন্ত পাখি, বৈচিত্র্যময় শব্দ; সবকিছু তাঁকে নতুন অভিজ্ঞতা দিয়েছে।
কখনও আনন্দ, কখনও ভয়, নানান রকম দৃশ্যে পরিচিতি ঘটেছে তার। চারপাশের সুন্দর-অসুন্দরের শিক্ষণে মিশে যাচ্ছে সে।
মহান সৃষ্টিকর্তার প্রতি কামনা, সুন্দর ও শুভ্রতার জ্ঞান দাও আমার মামণিকে।
১২.৩.২১



Post Comment