মোবাইলে প্রেম করে বিয়ে,পরে আত্মহত্যা
কামরুল কানন,চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোর্ট ইউনিয়ন থেকে ফারজানা আক্তার সোহানা (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্ত সে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের।
মঙ্গলবার সকালে পূর্ব সোসালিয়া ছোট শেখের বাড়ী থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।নিহত ফারজানা আক্তার সোহানা ওই বাড়ীর সোহাগ শেখের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১বছর আগে এক প্রবাসীর সাথে মোবাইলে বিয়ে হয় ফারজানা আক্তার সোহানার। বিয়ের পর থেকে প্রবাসী স্বামী দেশে না আসায় শশুর বাড়ী যাওয়া হয়নি তার। গত ১বছর ধরে বাবার বাড়ীতে পরিবারের সদস্যদের সাথে থাকতো সোহানা। মঙ্গলবার সকালের কোন একসময় বাবার পরিবারের লোকজনের অজান্তে নিজের কক্ষের সিলিং ফ্যানের সাথে নিজের গায়ে ব্যবহৃত ওড়না গলায় পেঁছিয়ে আত্মহত্যা করে সে। পরে বিষয়টি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থরে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে.



Post Comment