সুবর্ণচরে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে রিপার যন্ত্র বিতরণ
সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি ::
নোয়াখালীর সুবর্ণচরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় ৭০% ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে চারটি রিপার যন্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সামনে এ যন্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তাসলিমা ফেরদৌসী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মায়দুল হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা- কর্মচারি বৃন্দ ও উপকারভগী কৃষকবৃন্দ এবং কোম্পানী প্রতিনিধি বৃন্দ।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ বলেন- উক্ত রিপার যন্ত্রের মাধ্যমে কৃষক এক ঘন্টায় এক বিঘা জমির ধান কর্তন করতে পারবেন যাতে খরচ হবে মাত্র এক লিটার জ্বালানী। ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং কৃষকের আয় বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



Post Comment