রোহিঙ্গা কিশোরীকে ৩০ হাজার টাকার বিনিময়ে কিনে স্ত্রী পরিচয়ে ৪ মাস ধরে আটকে রেখে ধর্ষণ, তিনজনকে আসামী করে মামলা দায়ের

সংবাদদাতা সুবর্ণচর(নোয়াখালী):


নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচরে ৩০ হাজার টাকার বিনিময়ে কিনে ৪ মাস ধরে এক রোহিঙ্গা কিশোরীকে (১৪) স্ত্রীর পরিচয় দিয়ে আটক করে ধর্ষণ করার অভিযোগ উঠেছে শাহাদাত(২৩) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবক ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন ঔ কিশোরী।

জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ কেন্দ্র থেকে পালিয়ে যাওয়ার সময় পরিচয়ের সূত্র ধরে তাকে আটকে রেখে ধর্ষণ করেন।

আসামীরা হলেন ,উপজেলার চরআলাউদ্দিন গ্রামের মৃত আসাদুল হকের ছেলে মোহাম্মদ শাহাদাত (২৩) কচি (২৭) একই এলাকার রুহুল আমিনের ছেলে, অজ্ঞাত পরিচয়ধারী কামাল হোসেন।

জানা যায় , গতকাল বুধবার ২৬ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মহি উদ্দিন চৌধুরী ও  ইউপি সদস্য মো.নুর আলমের সহায়তায় ওই কিশোরীকে উদ্ধার করে চরজব্বর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

কিশোরীর বরাত দিয়ে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মহি উদ্দিন চৌধুরী ও পুলিশ জানান, ওই কিশোরী পরিবারের অন্য সদস্যের কাছে কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়ণ ক্যাম্পে পালিয়ে যাওয়ার সময় দালালের মাধ্যমে গত ৪ মাস আগে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩০হাজার টাকার বিনিময়ে কিনে সুবর্ণচরের নিয়ে আসেন। সেখানে সুবর্ণচরের যুবক মোহাম্মদ শাহাদাত সাথে পরিচয় হয়। পরবর্তীতে উপজেলার খাসেরহাট রাস্তার মাথা এলাকার একটি ভাড়া বাড়িতে স্ত্রী পরিচয়ে শাহাদাতের সাথে ওই কিশোরী বাস করে আসছে।

বাসায় শাহাদাতের অনুপস্থিতিতে তাঁর অপর সহযোগী কচি ওই রোহিঙ্গা কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। স্থানীয় লোকজন বিষয়টি টের পেলে কিশোরীকে একা রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ইউপি চেয়ারম্যানকে অবহিত করলে তিনি রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করে থানায় সোপর্দ করে।

ভুক্তভোগী কিশোরী জানায়, অভিযুক্ত যুবক শাহাদাত এখনো তাকে বিয়ে করেনি।  সে শাহাদাতকে বিয়ে করতে চায়। শাহাদাতের সহযোগী কচি তাকে ধর্ষণের চেষ্টা করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, ভুক্তভোগী কিশোরীর অভিযোগের ভিত্তিতে তিনজনকে আসামী করে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ