লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক


চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার বিকেলে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবনিযুক্ত উপজেলা  নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) শরীফ উল্যাহ।

জানা যায়, অভিযানে এক রেস্তোঁরাসহ দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে লোহাগাড়া
থানা পুলিশ সহযোগিতা করে।


এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ জানান, অভিযানে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনের ইনসাফ রেস্তোঁরাকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী ও সংরক্ষণের অপরাধে ১০ হাজার টাকা অর্থদণ্ড সহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। একই এলাকার মাহি ফুডসকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে এক হাজার অর্থদণ্ড ও সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ