সুবর্ণচরের থানারহাট বাজার পরিচালনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ঃ


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার থানারহাট বাজার পরিচালনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার চরওয়াপদা ইউনিয়নের স্থানীয় থানারহাট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ভোটগ্রহণ সকাল নয়টায় শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল তিনটা পর্যন্ত। এ সময় স্থানীয় চরওয়াপদা ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান ভুঁইয়া উপস্থিত ছিলেন।

বাজার কমিটির সূত্র জানায়, বাজার পরিচালনা কমিটির সভাপতি হিসেবে স্থানীয় ইউপি চেয়ারম্যান দায়িত্ব পালন করেন। সাধারণ সম্পাদক পদে ৬ জন,সাধারণ সদস্য পদে ৫ জন ও ট্রাক পিকআপ পরিচালনা পদে ২ জন এবং রিকশা ভ্যান পরিচালনা পদে ১ জন প্রার্থী রয়েছেন।

এতে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে মো.সাহাব উদ্দিন ।

এ ছাড়া সাধারণ সদস্য পদে মো শরিফ উদ্দিন সেলিম,জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সুবর্ণচর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. কামাল উদ্দিন ।

মো. কামাল উদ্দিন জানান, নির্বাচনে সাধারণ ব্যবসায়ী ৫৮৬ জন ভোটারের মধ্যে ৫৭৪ জন,ক্ষুদ্র ব্যবসায়ী ১৩৭ জন ভোটারের মধ্যে ১৩৪ জন,ট্রাক-পিকআপ মালিক সমিতির ১২ জনের মধ্যে ১২ জন
তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ