সুবর্ণচরের চরজুবিলী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

সুবর্ণচর ( নোয়াখালী) প্রতিনিধি


নোয়াখালীর সবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চরজুবিলী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

বাজেট অনুষ্ঠানে চরজুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)চৈতী সর্ববিদ্যা।

বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ নাঈম।

এই বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২ কোটি ৫৮ লাখ ৬২ হাজার ৬০০ টাকা।

ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫৮ লাখ ৪৮ হাজার টাকা।

এই বাজেটে উদ্বৃত রয়েছে ১৪ হাজার ৬০০ টাকা।

বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য ডাঃ আবদুর রব, চরজব্বার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গিয়াসউদ্দিন ফরহাদ, শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শিমুল চন্দ্র দাস, হারিছ চৌধুরীর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মহি উদ্দিন, ইউনিয়ন পরিষদের সকল সদস্য, ইমাম, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ