শোক সংবাদ:: সুবর্ণচরে প্রবীণ শিক্ষক কাশেম মাষ্টার আর নেই
শোক বার্তা::
সুবর্ণচরের শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু নোয়াখালী সুবর্ণচর উপজেলার “দক্ষিণ চরজব্বার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়” এর অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ হযরত মওলানা আবুল কাশেম ( কাশম মাষ্টার) আর নেই (ইন্নানিল্লাহে অইন্না লাইহে রাজিউন)।
আজ ১৯ ফেব্রুয়ারী (শুক্রবার) রাত সাড়ে ১০ টার সময় চট্রগ্রামে চিকিৎসাধিন অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।
আগামিকাল শনিবার (২০ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় “চরজব্বার ডিগ্রী কলেজ” মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। তিনি দির্ঘ ৬০ বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯২) বছর।
শিক্ষকতা জীবনে তিনি একজন সৎ, ন্যায়নীতি বান এবং একজন আদর্শবান শিক্ষক ছিলেন। জীবদ্দশায় তিনি একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন।
মরহুমের মৃত্যুত্বে সুবর্ণচর উপজেলায় কর্মরত সকল সাংবাদিকের পক্ষ থেকে ও জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
সবাই এই গুনী শিক্ষকের জন্য দোয়া করবেন।



Post Comment