সাগরে সৃষ্টি হয়েছে আরেকটি লঘুচা
অনলাইন ডেস্ক
আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। আর দক্ষিণ আন্দামান সাগরের লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। মঙ্গলবার (২৫ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার (২৬ নভেম্বর) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।



Post Comment