সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব: কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে আহত স্কুলশিক্ষার্থীর মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে আহত স্কুলশিক্ষার্থী রুমান (১৫) মারা গেছে। সোমবার (২২ ডিসেম্বর) ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় রমনার ‘এ ওয়ান’ হাসপাতালের আইসিইউতে মারা যায় সে। 
রুমান স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।ঘটনার সত্যতা নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক বলেন, গত ১৯ ডিসেম্বর সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে অভিযুক্ত সাইফুল ইসলাম (১৬) রুমানকে ছুরিকাঘাতে আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলামকে পরদিন (২০ ডিসেম্বর) গেন্ডারিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। থানায় মামলা হয়েছে। আসামি আদালতে স্বীকারোক্তি দিয়েছে। সে বলেছে, তাকে সিনিয়র না মানায় সে তাকে আহত করেছিল।

নিহতের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়। কামরাঙ্গীচরের পূর্ব রসুলপুর ৭নং গলিতে পরিবারের সঙ্গে বসবাস করতো। তার বাবার নাম জালাল উদ্দীন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ