সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্র-জনতা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমিকে ছাত্র-জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

রবিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের ভাঙ্গাবাড়ি এলাকার একটি বাড়ি থেকে তাকে আটকের পর সদর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তিনি ওই এলাকার এক আত্মীয়র বাড়িতে আত্মগোপনে ছিলেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, সিরাজগঞ্জ সদর থানা পুলিশ আওয়ামী লীগ নেতা ফয়সাল কাদের রুমিকে আটকের পর উল্লাপাড়ায় থানায় হস্তান্তর করেছিল। তিনি বিএনপির দায়ের করা একটি বিস্ফোরক মামলার পলাতক আসামি। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সুবর্ণ সময়/জিসান রহমান

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ