সিলেটে বসতঘরে মিলল বৃদ্ধের মরদেহ

 নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে বতসঘর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে।

মারা যাওয়া বৃদ্ধের নাম বদর উদ্দিন (৫৫)। তিনি বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের লামা পাতন গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে বদর উদ্দিনের মরদেহ নিজ বসতঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বিয়ানীবাজার থানার ওসি আশরাফ উজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ