শোক সংবাদ : সুবর্ণচরের ছমির হাটে স্ট্রোক করে কলেজ ছাত্রের মৃত্যু!
সুবর্ণচর প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরের ছমির হাটের পূর্ব চরবাটায় হঠাৎ স্ট্রোক করে আজিজ রবিন (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
সে ৭ নং পূর্ব চরবাটার হাজীপুর গ্রামের চাঁন মিয়াজির গো বাড়ির (ছমির হাটের পূর্ব পাশে) নিজাম উদ্দিন সাহেবের ছেলে। সৈকত সরকারি কলেজের ইন্টারমিডিয়েট ২য় বর্ষের ছাত্র ছিলো।
স্থানীয়রা জানান, তারেক আজিজ রবিন নামের এই তরুণ শুক্রবার সকালবেলায় নাস্তা করে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসে। রাস্তার মধ্যেই হঠাৎ স্ট্রোক করে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।
তার জানাজার নামাজ শুক্রবার আসরের নামাজের পর ছমিরহাট বালিকা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।



Post Comment