সুবর্ণচরে ইপিআই টিকা প্রদানে টাকা আদায়ের অভিযোগ ইপিআই কর্মী বদলি

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:


টাকার বিনিময়ে টিকা দেয়ার অভিযোগে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মীকে তাৎক্ষণিতভাবে শাস্তিস্বরূপ নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে বদলি করা হয়েছে। বিষয়টি সোমবার বিকেলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমান।

বদলিকৃত ব্যক্তির নাম মহিব উল্যাহ। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই পোর্টার বা টিকাবাহক হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল সোমবার দুপুরে নোয়াখালীর সুবর্ণচরের চর জব্বার ইউনিয়নের চর হাসান ভূ্ঁইয়ার হাট এলাকার রেড ক্রিসেন্ট উচ্চ বিদ্যালয় টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বেলা আড়াইটা পর্যন্ত এই টিকাদান কেন্দ্রে ১২৬টি শিশু টিকা নিয়েছে। এর মধ্যে শতাধিক শিশুকে ৫০ টাকার বিনিময়ে টিকা দেয়ার অভিযোগ উঠেছে।

তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে হাসপাতালটির চিকিৎসা কনসালটেন্ট মাসুম বিল্লাহকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

প্রাথমিক তদন্তে মহিব উল্যার বিরুদ্ধে টাকার বিনিময়ে কেন্দ্রে শিশুদের টিকা দেয়ার সত্যতাও পাওয়া গেছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমান । এরই পরিপ্রেক্ষিতে তাকে শাস্তিস্বরূপ বদলি বরে করে তার বেতন ভাতা স্থগিত করা হয়েছে।

অভিযোগ ছিল, উপজেলার চর জব্বার ইউনিয়নের চর হাসান গ্রামে টাকার বিনিময়ে শিশুদের টিকা দিয়েছে মহিব উল্যাহ। এসংক্রান্ত একটি ভিডিও দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে থাকে।

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক চিকিৎসক মাসুম বিল্লাহ জানান, ‘প্রাথমিকভাবে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।

এ বিষয়ে মহিব উল্যাহ বলেন,আজকে একটা ঝামেলা হয়ে গেছে, আমি টাকা নেয়ার জন্য কাউকে চাপাচাপি করি না।মানুষে যদিও টাকা দেয় আমরা এটা নিয়ে পারাপারি করি না।একটা মহিলা নাকি অভিযোগ করেছে।আমি কিছুই বুঝতেছিনা।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ‘ইপিআই পোর্টার মহিব উল্যাহর বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়ায় তাকে ভাসানচরে সংযুক্তি বদলি করে সাময়িকভাবে বেতনভাতা বন্ধ করে জেলা সিভিল সার্জন কার্যালয় বরাবর চিঠি পাঠিয়েছি। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন হাতে পেলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। যদি মহিব উল্যাহর দোষ পাওয়া যায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হবে।’

 

 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ