সুবর্ণচরে এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে ৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত
সুবর্ণচর ( নোয়াখালী) প্রতিনিধি:
এসএসসি এবং সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে মানবিক ওব্যবসায় শিক্ষা শাখার প্রথম দিনে সুবর্ণচরে ৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
সোমবার সকালে মানবিক বিভাগ ও বিকেলে ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৩টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠেয় পরীক্ষা শিক্ষার্থীরা অনুপস্থিত থাকেন। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে মানবিক বিভাগে ৩৪জন ও ব্যবসায় শিক্ষা শাখা বিভাগে ১৩জন রয়েছে। পরীক্ষার্থীরা মাধ্যমিকে উপজেলার ৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহিদুল করিম।
সুবর্ণচর উপজেলা শিক্ষা কার্যালয় তথ্যমতে, দ্বিতীয় দিনে দুই শিপ্টে এসএসসি পরীক্ষায় সকালে মানবিক বিভাগে ১হাজার ২শত ২১ জন বিকেলে ব্যবসায় শিক্ষা শাখা বিভাগে ৭৫০ জন শিক্ষার্থী অংশ নেন। যার মধ্যে শহীদ জয়নাল আবেদীন মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ১৮ জন, চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২ জন, বাংলাবাজার লর্ড লিওনার্দ চেশায়ার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৭ জন রয়েছে।
অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে জানতে চাইলে শহীদ জয়নাল আবেদীন সরকারী মডেল প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, করোনার কারণে দীর্ঘদিন স্কুল—কলেজ বন্ধ থাকায় অভিভাবকেরা তাঁদের মেয়েদের বিয়ে দিয়েছেন।শ্বশুর বাড়ির লোকেদের অনাগ্রহের কারণে তারা পরীক্ষায় অংশ নিচ্ছে না। বিষয়টা দুঃখজনক ও উৎবেগের ব্যাপার।
এ বিষয়ে জানতে চাইলে সুবর্ণচর উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল করিম বলেন, সুবর্ণচরের সবগুলো কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া হয়েছে। অনুপস্থিত শিক্ষার্থীদের ব্যাপারে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের খোঁজ নিতে বলা হয়েছে।



Post Comment