সুবর্ণচরে উন্নয়ন মেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের উন্নয়ন প্রদর্শনী

সুবর্ণচর প্রতিনিধি ::


স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচরে দুই দিনব্যাপী উন্নয়ন মেলা সমাপন  হয়েছে।

স্টল গুলোর মধ্যে ব্যতিক্রমী কর্মকাণ্ড তুলে ধরে উন্নয়ন কর্মকাণ্ডের প্রদর্শনী করেছেন আমার  বাড়ি আমার  খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক সুবর্ণচর শাখা।

দুই দিনব্যাপী এ মেলায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তর, সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থা অংশ নিচ্ছে।

শনিবার সকালে মেলা শুরু হয়ে রবিবার দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শেষ হয়।

প্রশাসনের আয়োজনে মেলা উপলক্ষে সভা, সেমিনার, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এর আগে শনিবার সকালে উপজেলার প্রধান সড়কে একটি আনন্দ র‌্যালি বের করে উপজেলা প্রশাসন। র‌্যালিটি উপজেলার প্রধান ফটক থেকে বের হয়ে উপজেলা শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম ইবনুল হাসান ইভেনের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহন করেন।
প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলায় ১২টি স্টল স্থান পায়। বিভিন্ন দফতরে সরকারে উন্নয়ন মুলক কর্মকান্ডের চিত্র তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আরিফুর রহমান।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ