সুবর্ণচরে উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিবকে অবাঞ্চিত ঘোষণা,ঝাডু মিছিল

মুজাহিদুল ইসলাম সোহেল সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা যুবদলের আহবায়ক বেলাল উদ্দিন সুমন ও সদস্য সচিব নুরুল হুদাকে অবাঞ্চিত ঘোষণা করে এবং ঝাডু মিছিল করেছে তৃর্ণমুলের নেতাকর্মীরা।

বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের পরিস্কার বাজারে এই মিছিল ও সমাবেশ করেন। স্থানীয়দের ভাষ্য, উপজেলার চরজব্বর ইউনিয়ন যুবদলের কমিটি নিয়ে বাণিজ্য করা ও অগণতান্ত্রিক কমিটির করার অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশ ও ঝাড়– মিছিল করেন। পরে উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা কমিটি পূর্ণগঠনে আশ্বাস দিলে তৃর্ণমুলের নেতারা সমাবেশস্থল ত্যাগ করেন।

চরজব্বার ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম বলেন, এ বছরের জানুয়ারীতে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে ভোটাভুটির মাধ্যমে ইউনিয়ন যুবদলের নেতা নিধার্রত করার কথা থাকলেও যুবদলের সভাপ্রার্থী প্রার্থী রিয়াজুল মাওলা,নুর হাফিজ ইব্রাহিম খলিলের মধ্যে টাই হয়। এরপর কমিটি গঠন প্রক্রিয়া অসমাপ্ত থেকে যায়। এরপর ৩১ জুলাই হঠাৎ উপজেলা যুবদলের আহবায়ক বেলাল উদ্দিন সুমন ও সদস্য সচিব নুরুল হুদা অন্য যুগ্ম—আহবায়কদের সাথে কোন প্রকার যোগ সাজোগ ছাড়াই কমিটি ঘোষণা করেন।

উপজেলা যুবদলের যুগ্ম—আহবায়ক মো. রিয়াজুল মাওলা চৌধুরী বলেন, নোয়াখালীর সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো.শাহজাহানের নির্দেশে জেলার নেতৃবৃন্দ কমিটি স্থগিত করে থাকে।কিন্তু আহবায়ক বেলাল উদ্দিন সুমন ও সদস্য সচিব নুরুল হুদা নিজেদের পছন্দের লোকদের দিয়ে অর্থের বিনিময়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে অনৈতিক ভাবে কমিটি ঘোষণা করেন।পরে যুগ্ম—আহবায়কদের নিয়ে চর জব্বার ইউনিয়নে মো. ইব্রাহিম খলিলকে আহবায়ক ও নুরনবী ফয়সালকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি ঘোষণা করি।

জানতে চাইলে উপজেলা যুবদলের আহবায়ক বেলাল উদ্দিন সুমন বলেন,জেলা নেতৃবৃন্দের দিক নির্দেশনা মোতাবেক কমিটি গঠন করা হয়েছে পদপদবি বঞ্চিতরা দলের মধ্যে বিশৃংখলা সৃষ্টি করছে।

জেলা যুবদলের আহবায়ক ও সুবর্ণচর উপজেলা সমন্বয়কারী নুরুল আমিন খান বলেন, ঝাড়– মিছিল সম্পর্কে আমাকে অবগত করার পর জেলার নেতাদেরকে ও অবগত করা হয়েছে। পদ বঞ্চিতদের দলীয় ফোরামে আলাপ আলোচনার সুযোগ ছিলো। দলীয় শৃংখলা রক্ষার স্বার্থে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ