সুবর্ণচরে একশো পচাঁশি পরিবার পেল জমির মালিকানা
মুজাহিদুল ইসলাম সোহেল::
নোয়াখালীর সুবর্ণচরের উপকূলীয় চরে বসবাসরত ভূমিহীনদের মাঝে বন্দোবস্তীয় জমির খতিয়ান বিতরণ করা হয়েছে।
সিডিএসপি ব্রিজিং প্রকল্পের আওতায় দক্ষিণ চরমজিদ মৌজায় ১২৬ টি খতিয়ান ও চর বায়েজিদ মৌজায় ৫৯ টি খতিয়ান বিতরণ করা হয়েছে। ফলে ১৮৫ পরিবার পেল স্থায়ীভাবে মাথা গোছার ঠাঁই।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার যোবায়ের মিয়ার বাজারে এ খতিয়ান বিতরণ করা হয়।
সহকারী কমিশনার(ভূমি) মো.আরিফুর রহমান জানান,দক্ষিণ চর মজিদ মৌজার ভূমিহীন শুনানী থেকে শুরু করে খতিয়ান বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে ৬ মাসের মধ্যে। ভূমিহীন শুনানী, কবুলিয়ত রেজিষ্ট্রেশন সব কাজই উপজেলার প্রত্যন্ত অঞ্চল যোবায়ের মিয়ার বাজারে করা হয়েছে। এর ফলে ভূমি অফিসে কারও আসার প্রয়োজন হয় নি। সম্পূর্ণ প্রক্রিয়ায় একজন ভূমিহীন এর খরচ হয়েছে ৭০১ টাকা।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে উপস্থিত ছিলেন,সিডিএসপি—বি প্রকল্পের ভূমি বন্দোবস্ত উপদেষ্টা মো.রেজাউল করিম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.রবিউল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এ সময় দীর্ঘ প্রতিক্ষার পর জমির খতিয়ান পেয়ে আনন্দ প্রকাশ করে ভূমিহীন পরিবারগুলো।।



Post Comment